করোনায় একদিনে মৃত্যু ৪৬, শনাক্ত ৩৪৮৯

0

সিটি নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন ৩ হাজার ৪৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৭ জনের।

আজ বুধবার (৮ জুলাই) করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ২৪ ঘণ্টার হিসেবে দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২.২৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৪৬.৯৬ শতাংশ।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।

তিনি আরো বলেন, সারাদেশে ৭৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৮২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৭২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৮৯ হাজার ১৫২টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে তিন জন করে ছয় জন, খুলনা বিভাগে নয় জন, সিলেট বিভাগে চার জন, রংপুর বিভাগে এক জন।

মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে এক জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন ও ২১ থেকে থেকে ৩০ বছরের মধ্যে দুই জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৯২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩৩ হাজার ১৪৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৫৬ জন।

দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.