মাদারবাড়ীতে নারীর সামনে বিবস্ত্র হওয়া কিশোর বাবলু আটক 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকায় নারীর সামনে বিবস্ত্র দাঁড়িয়ে থাকা এক কিশোরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করেছে পুলিশ। বাবলু মাদারবাড়ী টং ফকির শাহ মাজার লেনের এলাকার ছালে আহমদ ও জ্যোস্নার ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে নগরের আগ্রাবাদ থেকে তাকে (১৬) আটক করা হয়। গত ১৯ আগস্ট এ ঘটনা ঘটলেও মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশিত হয়।

নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান বলেন, ‘ফেসবুকে ভাইরাল হওয়া ছবির ওই কিশোরকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদে ওইদিন কি ঘটেছিল তা জানা যাবে। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেনের একটি গলির বাসিন্দা এই কিশোর। এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়। ১৯ আগস্টও দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এসময় এক পর্যায়ে বিবস্ত্র হয়ে পড়ে এই কিশোার। দুই পরিবারের ঝগড়া দেখছিলেন এক নারী। বিষয়টি একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়ে ফেসবুকে।

আটক বাবলুর পিতা ছালেহ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রাজ্জাক বেইঙ্গ্যার সঙ্গে আমাদের ঝগড়ার সময় সেই বাসার ওপর থেকে খারাপ ভঙ্গি করে। তখন আমার ছেলেও একই কাজ করেছে। সে মুরব্বী হয়ে যদি উলঙ্গ হতে পারে, আমার ছেলের বয়স তো মাত্র ১৬ বছর, সে তো ছোট, সেজন্য সে-ও করেছে।

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক ও ছালেহ আহমেদ পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-মারামারি হয়। আটক বাবলু ছালেহ আহমেদের ছেলে। এলাকায় বখাটে হিসেবেও পরিচিতি আছে তার।

ছবিতে দেখা যাওয়া নারীর মা জানান, তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছিল। ঝগড়া শুনে সে দেখতে গিয়েছিল। তাদের সঙ্গে কারও ঝগড়া হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.