সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় আরও ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, মঙ্গলবার ৭৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে নতুন শনাক্ত পাওয়া গেছে ৭৬ জন। এরমধ্যে ৫৬ জন নগরীর এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৮৮ জনে।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৯টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবিতে ২৫ জন, বিআইটিআইডিতে ১৫ জন, চমেক ল্যাবে আরও ১৮জন এবং সিভাসুতে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করা হলে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
