বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ ক্রেইগ ম্যাকমিলান

0

সিটি নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের আসন্ন শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। পারিবারিক কারণে সদ্য বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছেড়ে দেয়া দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত হচ্ছেন ম্যাকমিলান। তিন ম্যাচের সিরিজের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ডের হয়ে ১৯৯৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরুর পর এক দশকের ক্যারিয়ারে ম্যাকমিলান টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ৮ হাজারের বেশি রান করেছেন। ৫৫ টেস্টে ৩১১৬ রান, ১৯৭ ওয়ানডেতে ৪৭০৭ রান ও ৮টি টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১৮৭ রান। বল হাতে টেস্টে ২৮টি ও ওয়ানডেতে ৪৯টি উইকেট শিকার করেন তিনি।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। ক্যান্টারবুরি, মিডলসেক্স ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের। লঙ্কান সফরের জন্য আগামী ২৩ বা ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজ শুরুর আগের প্রস্তুতি ক্যাম্পেই শিষ্যদের সঙ্গে যোগ দেবেন ৪৩ বছর বয়সী ম্যাকমিলান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.