মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে বঙ্গবন্ধুর পরিবারের উপর বার বার হামলা করা হয়েছে

0

সিটি নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলহ্মে যুবকন্ঠ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যেগে এক আলোচনা সভা যুবনেতা আব্দুস সালাম মাসুমের সভাপতিত্বে এবং যুবনেতা রাজীব হাসান রাজনের সঞ্চালনায় সদরঘাটস্থ একাত্তর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক ফরিদ মাহমুদ, মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক, যুব কন্ঠের প্রধান উপদেষ্টা মাহবুবুল হক সুমন, উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন আজাদ, শেখ মোহাম্মদ নাসির ,মোহাম্মদ আওয়াল ,মোহাম্মদ শাহীন সরওয়ার, শওকত উসমান মুন্না , ডাক্তার সজীব তালুকদার, তৈয়বুল ইসলাম তাপু , হাসান মুরাদ, এম এ হাসেম আফগানী বাবু , আশিকুন নবী চৌধুরী ,মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ কফিল উদ্দীন,আবু জাহেদ মনি।

আলোচনা সভায় বক্তারা বলেন পনের আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং একুশে আগষ্ট আওয়ামীলীগকে ইতিহাস থেকে চিরতরে নিশ্বশেষ করে দিতে গ্রেনেড হামলা চালানো হয়! ঘাতকেরা পচাত্তরে সফল হলেও একুশে আগষ্ট সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শিক রক্ত শপথে দীপ্ত বলীয়ান আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন দিয়ে বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী নেত্রী শেখ হাসিনাকে রহ্মা করে। বাঙ্গালী জাতির অস্তিত্ব এবং বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যেতে যুব সমাজকে আহবান জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হাসানুজ্জামান লিটন, যুবনেতা সাজ্জাদ হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল হক, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক মিলন, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস নাসির উদ্দীন, সাবেক জি এস রফিকুল মান্নান জুয়েল, সাবেক সভাপতি নাসির উদ্দীন, সিটি কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক শাহ নেওয়াজ রাজীব ,যুবনেতা ফেরদৌস আহম্মেদ ,সরওয়ার্দী এ্যালিন,মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ওয়াসিম, সৈয়দ আসিফ সহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.