পতেঙ্গায় অবৈধভাবে জাহাজ কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা 

0

সিটি নিউজঃ নগরের পতেঙ্গায় অনুমোদন ছাড়া অবৈধভাবে জাহাজ কেটে পরিবেশ দূষণ করায় এমভি গোলাম রহমান নামে এক লাইটারেজ জাহাজকে ১ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এমভি গোলাম রহমান নামে জাহাজটি দূর্ঘটনায় পড়ে আটকে পড়ে পতেঙ্গা উপকূলে।এ জাহাজ থেকে বন্দর কর্তৃপক্ষও পাবে ১ লাখ টাকা।

বন্দর সূত্রে জানা গেছে, বরিশালের মো. ইউসুফ হোসেনের মালিকানাধীন ‘এমভি গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙার সময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের প্রতিনিধি ও দু’জন ক্রেন চালককে আটক করে নিয়ে আসা হয়।

তারা হলেন- বরিশালের বাবুগঞ্জের মো. এনায়েত (৫০), ক্রেনচালক নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেনচালক মোহাম্মদ রায়হান (২৪)।

জাহাজভাঙা শিল্পের নিয়ম-নীতির তোয়াক্কা করে তারা দীর্ঘদিন যাবত এ কাজ করে আসছিলেন- যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।জাহাজটি গত ২১ জুন চট্টগ্রাম থেকে যশোর নোয়াপাড়া যাচ্ছিল ভুট্টা নিয়ে। চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজটির তলা ফেটে গেলে জাহাজটি কাটার উদ্যোগ নেয় মালিকপক্ষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.