শাহ আমানতে মিলল ১১ লাখ টাকার সিগারেট, আটক ৩

0

সিটি নিউজঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৩ যাত্রীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেট ২ হাজার টাকা হিসাবে এর বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

লকডাউনের পর এটিই সিগারেটের বড় চালান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের তিন যাত্রীকে রাত সাড়ে আটটার দিকে চ্যালেঞ্জ করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

এ সময় তল্লাশি চালিয়ে তিন যাত্রীর মধ্যে বোয়ালখালীর আবদুর রহিমের কাছ থেকে ২০০ কার্টন, হাটহাজারীর শফিকুল ইসলামের কাছ থেকে ১৮০ কার্টন ও বোয়ালখালীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে জব্দ করা হয় ১৭০ কার্টন সিগারেট। সিগারেটগুলো ডানহিল ও ইজি লাইট ব্রান্ডের।

জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.