চান্দগাঁও পাঠান গোদা এলাকায় অগ্নিকাণ্ড

0

সিটি নিউজঃ নগরীর চান্দগাঁও পাঠানি গোদা এলাকায় একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষাধিক টাকা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অতীষ চাকমা বলেন অগ্নিকাণ্ডে ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অতীষ চাকমা আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাতে পাঠান গোদা এলাকায় আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ২ লক্ষ টাকার ক্ষতি হলেও প্রায় ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.