উখিয়ায় হত্যা মামলার ২ আসামী আটক

0

শহিদুল ইসলাম, উখিয়া: কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার ২জন পলাতক আসামীকে আটক করেছেন। আটককৃত আসামীদের গতকাল শুক্রবার কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

উখিয়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ জাহান এর নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্য ছেরার কূল নামক এলাকায় হত্যা মামলার পলাতক আসামীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ শাহ জাহান (৪০) ও নিহত ফরিদ আলমের স্ত্রী খতিজা বেগম (৩০)। চলিত বছরের মে মাসে মালভিটা পাড়া এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ফরিদুল আলম নামের এক যুবক নিহত হয়।

এ ঘটনায় উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার পর থেকে তারা দু’জনেই পলাতক ছিল অবশেষে পুলিশের জালে ধরা পড়ে। উখিয়া থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম খান এ ঘটনা সত্যতা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.