জুবায়ের সিদ্দিকী, সিটি নিউজঃ চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলোর বগি লক্ষ্য করে দুর্রৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনা বাড়ছে। পাথর নিক্ষেপের কারনে যাত্রীদের সাথে রেল কর্মচারীদের আহত হওয়ার ঘটনাও ঘটছে।
গত এক মাসে ৪৫টিরও বেশী পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে হামলাকারীদের চিহ্নিত করতে না পারায় কার্যকর কোন ব্যবস্থা নিতে পারছেনা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
পাথর নিক্ষেপের ঘটনায় অতীতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরা কারা? কেন রেলের বগিতে পাথর নিক্ষেপ করে? এতে যাত্রী ও রেল কর্মচারীদের আহত করার ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য নগরবাসী রেলওয়ে কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেছেন।
