পাহাড়তলী থেকে নিখোঁজ লেগুনা চালকের লাশ মিলল শিকারপুরে

0

সিটি নিউজঃ নগরীর পাহাড়তলী সাগরিকা থেকে নিখোঁজ লেগুনা চালকের লাশ হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের এলাকার চন্দ্রা বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত লেগুনা চালক মো. নাজমুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মো. মঞ্জুরের পুত্র। সে চট্টগ্রামের সাগরিকা এলাকায় থাকতো।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির আইসি মো. জব্বারুল ইসলাম সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌গত কয়েকদিন আগে নগরীর সাগরিকা এলাকা থাকে একটি লেগুনাসহ নিখোঁজ হয়েছিল নাজমুল। পরে আজ দুপুরের দিকে শিকারপুর ইউনিয়নের এলাকার চন্দ্রা বিল থেকে ওই লেগুনা চালকের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাহাড়তলী থানা পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে এর বাইরেও বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.