ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের মোকাবিলায় যুবলীগই যথেষ্টঃ নিক্সন
সিটি নিউজঃ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য,মুজিবর রহমান নিক্সন চৌধুরী এম পি বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিকি কিছু নয়।বঙ্গবন্ধুর সাথে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধিনতার বিষয় জড়িত। দেশের কোটি কোটি মানুষের আবেগ-ভালোবাসা মিশ্রিত।যার বাবা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার ছিল, সে বঙ্গবন্ধুর বিরোধীতা করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। ভাস্কর্য এবং মুর্তির প্রভেদ যারা বোঝে না তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমরা জানি।
তিনি বলেন, ভাস্কর্যকে ইস্যু বানিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন? উনার পর্যন্ত যেতে হাজার বছর লাগবে। আসেন আগে যুবলীগের সামনে। সারাবাংলায় আপনারা যুবলীগকেও মোকাবিলা করতে যোগ্যতা রাখেন না। কোন দেশের টাকা খাচ্ছেন, কি এজেন্ডা বাস্তবায়ন করতে চান? তা আমরা জানি। আপনাদের মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট।
আজ সোমবার (৩০ নভেম্বর) পুরাতন রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর শাখার আয়োজনে কেন্দ্রীয় যুবলীগ নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদির সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো রাসেদুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগ সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর আওয়ামী লীগ বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সম্বর্ধিত যুবনেতা বদিউল আলম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ।
সম্বর্ধিত অতিথি বদিউল আলম বদি বলেন,যুবলীগ তেয়ারম্যান,সাধারণ সম্পাদক আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অতীতের মতো বিশ্বস্ততার সাথে পালন করবো।মাননীয় প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন তরান্বিত করতে মুক্তিযুদের চেতনায় উদ্ভুদ্ধ একটি দক্ষ,প্রশিক্ষিত,
আধুনিক,বিজ্ঞানমনস্ক যুবসমাজ গড়ে তোলার জন্যে নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানের প্রারম্ভে সম্বর্ধিত অতিথিগণকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বৃহত্তর চট্টগ্রামের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সম্পাদক মন্ডলীর সাবেক সম্পাদক আলহাজ্ব শাহদাত হোসেন, অর্থ-সম্পাদক কাজী আবদুর রহমান, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক, আবুল কালাম আজাদ, কার্য নির্বাহী সদস্য, খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, রাঙামাট জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, দেবাশিষ পাল দেবু, হাসান মুরাদ বিপ্লব, এম আর আজিম, মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আনোয়ার, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।
