চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৮৫ জন

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু না হলেও নতুন করে ১৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নগরীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ২৩৩ জনে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি উক্ত তথ্য জানিয়ে বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে ১৩১টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮৩টি নমুনা পরীক্ষা করে ৩২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ল্যাবে ৪৯৯টি নমুনা পরীক্ষা করে ৫৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে বেসরকারি হাসপাতাল শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৫টি নমুনা পরীক্ষা করে ১০জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষা করে ৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ২১ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৬টি নমুনা পরীক্ষা করে ৮জন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১১০ টি নমুনা পরীক্ষা করে ০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৫৯ জন নগরের ও ২৬ জন অন্যান্য উপজেলার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.