জুবায়ের সিদ্দিকীঃ হেফাজতে ইসলামের বিরুদ্ধে ৭ বছরের পুরনো মামলা নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এতদিন এসব মামলা নিয়ে পুলিশের আগ্রহ না থাকলেও এখন দ্রুত তদন্ত শেষ করে চার্জশীট জমা দিতে চায় সংশ্লিষ্টরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮৩ টি মামলার মধ্যে ১৫ টি মামলায় ২০১৪ সালে হেফাজতে ইসলাম, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা কর্মীদের আসামী করে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৫টি মামলার মধ্যে ঢাকার কলাবাগান থানায় ২টি, রমনা থানায় ১টি, শেরেবাংলা নগর থানায় ১টিত, বাগেরহাটে ৬টি, নারায়নগঞ্জে ৫টি মামলা দায়ের করা হয়।
পুলিশ বলছে, এসব মামলার আসামীরা নতুন কোনও আন্দোলনে জড়িত কিনা সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
