পতেঙ্গায় টিএসপির গ্যাসে বিপর্যস্ত লোকালয়, অসুস্থ ৪,
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) কারখানা থেকে নির্গত গ্যাসে বিপর্যস্ত হয়ে পড়েছে লোকালয়। গ্যসের কারনে অসুস্থ হচ্ছেন অধিবাসীরা। নির্গত গ্যাসের কারনে শ্বাসকষ্ট নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছেন ৪ জন। আশপাশের ক্ষেত খামার ও গাছপালা ঝলছে যাচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। এলাকাবাসী কারখানার গেটে বিক্ষোভ করেছে। এ ঘটনায় টিএসপি কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে এ গ্যাস নির্গত হচ্ছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসীরা জানান এ ঘটনায় এলাকার ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেনঃ ওমর সাইদ (২২), মো. জহির (২৫), মনির হোসেন (২০) ও শারমিন আক্তার (১৮)। বন্দর টিলাস্থ সিটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি সবাই চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন।
অসুস্থদের দেখতে গিয়ে তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছেন। অসুস্থদের যাবতীয় ব্যয়ভার বহনের পাশাপাশি প্রয়োজনে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে সিমেন্টক্রসিং এলাকার সিটি জেনারেল হাসপাতালে ভর্তি হোন এক তরুণীসহ চার যুবক।
তারা আরো জানান, গ্যাস লিকেজের কারণে আরও একাধিক মানুষও শ্বাসকষ্টে ভুগেছিলেন। যদিও এ ঘটনায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে ক্ষতির মুখে পড়েছে পতেঙ্গা এলাকায় বহু সংখ্যক ফসলের জমির। সিটি জেনারেল হাসপাতালে কর্মকর্তা আশরাফুল্লাহ আকাশ পূর্বকোণকে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে শ্বাসকষ্ট নিয়ে চারজন ভর্তি হয়। এদের মধ্যে একজনের অবস্থা খারাপ ছিল। যদিও পরবর্তীতে চিকিৎসা শেষে বুধবার বিকেলে বাসায় ফিরেছেন।’
আশপাশের বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে চার ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। আশপাশের কৃষি জমির ফসল ঝলসে গেছে। পতেঙ্গার বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্টে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের হাসপাতালে দেখতে গিয়ে তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছেন। অসুস্থদের যাবতীয় ব্যয়ভার বহনের পাশাপাশি প্রয়োজনে উন্নত চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
