স্বাধীনতার বিরোধিতাকারীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টার্গেট করেছেঃ যুবলীগের নেতৃবৃন্দ
সিটি নিউজঃ শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ বলেন, যারা ‘৭১ এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তাঁরাই এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টার্গেট করেছে। যে নীতিতে সামনে রেখে তারা ধর্মীয় রাজনীতি করে সে কথা বলেই তারা তখন এদেশে গণহত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুটেছে, দেশের মানুষের ঘরবাডি পুড়িয়ে দিয়েছে। এদেশের মানুষ তাদেরকে সেই সময় প্রত্যাখ্যান করেছে।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) মহানগর যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জমায়েত হয়ে শহীদ বেদীদে পুস্পার্ঘ অর্পণ করে।
পরে সংগঠনের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে মাহবুবুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় আলোচনায় অংশ নেন ফরিদ মাহমুদ, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, মোজাম্মেল হোসেন নান্টু, সাজ্জাদ আলী খান বাহাদুর, কাজী রাজিশ ইমরান, হোসেন সরওয়ার্দী, মো:ইকবাল হোসেন, মো শাহিন সরওয়ার, মোহাম্মদ হোসেন প্রমুখ।
