নগরে ১২টি মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

0

সিটি নিউজঃ কোতোয়ালী থানা পুলিশ নগরীর ‍মুরাদপুর মোড় থেকে ১২ টি মামলার সাজা পরোয়ানাভুক্ত মোঃ আবুল আনোয়ার (৩৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে।

রবিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, আসামী মোঃ আবুল আনোয়ার বিরুদ্ধে ১৯ টি চেক প্রতারণার মামলা করেন জনৈক আজিম উদ্দিন। মাধ্যমে লেনদেন করে টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে জনৈক আজিম উদ্দিন বাদী হইয়া বিজ্ঞ আদালতে সর্বমোট ১৯টি মামলা দায়ের করেন। ১৯টি মামলার মধ্যে আসামীর ১২টি মামলায় সাজা হয়। আসামী আনোয়ার দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্মগোপন করে রাখে। কোতোয়ালী থানার পুলিশ তার অবস্থান সম্পর্কে খোঁজ নিয়ে ফুটপাতে কাপড় বিক্রেতার ছদ্ধবেশ ধরে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোড় এলাকা থেকে গ্রেফতার করে।

আসামী মো. আবুল আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ৩টি, চকবাজার থানায় ৬টি, চাঁন্দগাও থানায়  ৩টি সহ সর্বমোট ১২টি সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।

আসামী আবুল আনোয়ার (৩৫), পিতা-নরুল হক, বর্তমানে-সাকিন গোল্ডেন বেঙ্গল ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড, আহাম্মদ আর্কেড (২য় তলা), ৪২ শহীদ সোহরা ওয়ার্দী রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম এর বাসিন্দা বলে জানান পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.