শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী আজ ভোর ৭টা ১০ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

শীতের আগমনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সীমিত পর্যায়ে দিবসটি পালিত হচ্ছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার দুই দিন আগে পরাজয় নিশ্চিত জেনে দেশীয় আল-বদর, রাজাকার, আল-শামসদের সহযোগিতায় এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা করে তাদের হত্যার মাধ্যমে এ জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য প্রয়াস চালানো হয়।

সেদিনের নিহতদের মধ্যে রয়েছেন-শিক্ষক, বাগ্মী, নাট্যকার ও চিন্তাবিদ মুনীর চৌধুরী, ডা. আলিম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, লেখক-সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, অধ্যাপক আনোয়ার পাশা, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান, সেলিনা পারভীনসহ আরও অসংখ্য জন। সেদিনের সেই বর্বরতা স্মরণ করে সমগ্র জাতি দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে আসছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.