৪০ টাকার চামচ ৯৭ হাজার টাকা !

0

দিলীপ তালুকদারঃ দুর্নীতি এখন পাগলা ঘোড়ার মত ছুটছে। বালিশ ও পর্দা কেলেংকারীর পর এবার চামচ কেলেংকারীর অভিযোগ উঠেছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে একটি চামচের দাম দেখানো হয়েছে ৯৭ হাজার টাকা।

অথচ বাজারে চামচটির দাম মাত্র ৪০ টাকা। ৫০ টি পর্দার দাম দেখানো হয়েছে ১ লাখ ৯৯ হাজার টাকা। এসব অপকর্মের সঙ্গে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় ঠিকাদার, সাবেক প্রকৌশলী সারোয়ার জাহান সুজন ও উপ-সহকারী প্রকৌশলী সুলতান আহমদ জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে দুদকে অভিযোগ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.