জুবায়ের সিদ্দিকীঃ পদ্মা অয়েল কোম্পানীর সিবিএ’র নির্বাচনের তারিখ আগামী ২২ ডিসেম্বর। দীর্ঘ ৭ বছর পর এই নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান সিবিএর দায়ের করা মামলার জটিলতায় দীর্ঘদিন এই নির্বাচন ঝুলে ছিল আইনের গ্যারাকলে।
পদ্মার বিভিন্ন জেলা শাখা সমূহের কর্মচারীদের অন্য ১৭ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে বলে জানা গেছে। ভোটার সংখ্যা প্রায় ৫৬৫। শ্রম দফতরের নিবন্ধনকৃত ২১৯৫ নং ও ২০১৯ নং কমিটির সাথে ২১১৬ নং কমিটির মধ্যে ব্যালটযুদ্ধ হতে যাচ্ছে।
বিপিসির অন্তর্ভূক্ত পদ্মা অয়েলের সিবিএর নির্বাচন ২ বছর পর পর হওয়ার কথা থাকলেও সিবিএ নির্বাচন এলেই মামলা দিয়ে ঠেকানো হতো নির্বাচন। এভাবে চলেছে ৭ বছর।
২০১৩ সালের ১৩ জুলাইয়ের পর এই নির্বাচন ২২ ডিসেম্বর-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ১৭ টি ডিপোতে কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
