মহিউদ্দিন চৌধুরী অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনিঃ নগর যুবলীগ
সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র,মহানগর আওয়ামীলীগ প্রাক্তণ সভাপতি আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ বলেন, অন্যায়ের কাছে তিনি কখনোই মাথা নত করেনি।অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনো মামলা, হামলা, জুলুম-নির্যাতন, ভয়-হয়রানীর ব্যাপারটি তোয়াক্কা করেনি। স্বৈরাচার এরশাদকে তিনি চট্টগ্রামে নামতে দেননি। অসহযোগ আন্দোলন করে চট্টগ্রাম অচল করে দিয়ে তিনি চারদলীয় জোট সরকারের পতন তরান্বিত করেন।
আজ মঙ্গলবার মহানগর যুবলীগ প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জমায়েত হয়ে চশমা হীলস্থ কবরে পুস্পস্তবক অর্পণ করে। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল আলম সুমন, সদস্য এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ছাবের আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোয়াজ্জেম হোসেন নান্টু, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলী বাহাদুর, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী, বখতেয়ার ফারুক ওয়ার্ড যুবলীগ সভাপতি সাধারন সম্পাদকের মধ্যে মোহাম্মদ ইকবাল, মাইনুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, জামাল উদ্দিন রাজু, কামরুল ইসলাম প্রমুখ।
শেষে নেতার আত্মার শান্তি কামনায় দোয়ার পর বিশেষ মোনাজাত করা হয়।
