জুবায়ের সিদ্দিকীঃ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে নগরীর চশমাহিলে মানুসের ঢল দেখে একজন ছাত্রলীগ নেতা বললেন, মানুষের বাঁধভাঙ্গা জোয়ার দেখে মনে হচ্ছে সকলে যেন নেতার সাথে সাক্ষাতে আসছেন।
সব সময় মানুষে জনসমাগমে সময় অতিবাহিত করা নেতার মৃত্যুর পরও তার কবরে মানুষের ঢল মনে করিয়ে দেয় এই নেতা মানুষের হৃদয়ে কিভাবে স্থান করে নিয়েছেন।
বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বললেন, “চাঁটগার নেতা একজন, মহিউদ্দিন চৌধুরী”। চট্টগ্রামের আবালবৃদ্ধ বনিতার কাছে এই নেতা চিরদিন অম্লান থাকবেন। এই নেতার নাম ও স্মৃতি ইতিহাস থেকে মুছে ফেলা যাবেনা।
যুবলীগ নেতা শেখ নাছির বললেন, জীবিত মহিউদ্দিন চৌধুরীর চেয়ে মৃত মহিউদ্দিন চৌধুরী অনেক জনপ্রিয়। নেছার উদ্দিন, যুবলীগ নেতা। কবরপাড়ে দাঁড়িয়ে বলছেন, এই নেতার অনুসারীরা মোনাফেকী করেনা। যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
