শারমীন শায়লাঃ আগামী ২৭ জানুয়ারী চসিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনী আমেজ ও নির্বাচনী উত্তাপ এখনও শুরু হয়নি। করোনার কারনে দেশে মৃত্যুর হার প্রতিদিন বাড়ছে। করোনায় আজ ১৫ ডিসেম্বর সারাদেশে মারা গেলেন ৪০ জন।
এই করোনার পরিস্থিতিতে নির্বাচনী প্রচারনায়, গণসংযোগ ও ঘরে ঘরে প্রচার কিভাবে হবে এই ভাবনায় আছেন কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ মানুষের কোন আগ্রহ দেখা যাচ্চে না নির্বাচনকে কেন্দ্র করে।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অনুসারীরাই নির্বাচন নিয়ে ব্যস্ত হলেও নগরবাসীর মধ্যে কোন উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে না। নির্বাচন নিয়ে আগ্রহ নেই ভোটারদের মধ্যে। নির্বাচনের প্রতি অনিহা ও করোনার ভয়ে মানুষের অস্বস্থি লক্ষ্য করা যাচ্ছে।
