আহমদ শফীকে পরিকল্পিত হত্যাঃ মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

0

সিটি নিউজঃ হেফাজতে ইসলামের সাবেক আমীর শাহ আহমদ শফীর মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে বর্তমান যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মঈনুদ্দিন। আদালত মামলাটি তদন্ত করে আগামী একমাসের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দেন।

এতে অভিযোগ করা হয়, মানসিক নির্যাতনের শিকার হয়ে আহমদ শফী মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় তার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়।

মামলার বাদী মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, আল্লামা আহমদ শফীর মৃত্যু রহস্যজনক। এব্যাপারে হেফাজতের নেতাদের আমি তদন্ত করতে বলেছিলাম। কিন্তু তারা তার করেননি। তাই আমি আদালতের কাছে বিচার প্রার্থণা করছি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মারা যান হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.