আহমদ শফীর উপর কোন নির্যাতন হয়নি, মৃত্যু স্বাভাবিকঃ বাবুনগরী

0

সিটি নিউজঃ প্রয়াত আল্লামা শাহ আহমদ শফির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন হেফাজতে ইসলাম আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, হেফজতে ইসলামের সংগঠনের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির ওপর কোনও নির্যাতন হয়নি।  তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এখন তার মৃত্যু নিয়ে একটি কুচক্রি মহল অপপ্রচার চালাচ্ছে। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র ও হেফাজতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

আজ বুধবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু নিয়ে মিথ্যাচার, হাটহাজারী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হেফাজত নেতাদের জড়িয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আফছার আজাহারী।

এসময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মহিবুল্লাহ্ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়েজী, মাওলামা ইয়াহিয়া, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন, হেফাজতের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিসসহ হেফাজত নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.