চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১৭৮, মৃত্যু ২

0

সিটি নিউজঃ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামও কক্সবাজারে ৯ টি ল্যাবে ১ হাজার ৫৮৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৯ হাজার ২৪১ জন। গত একদিনে চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৬১ জন এবং উপজেলায় ১৭ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৪৯ জন।

৯টি ল্যাবের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৬ টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৭০ টি নমুনা পরীক্ষা করা হয়।এতে শনাক্ত হয় ৩৮ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১৯ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৩ টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ১০ জনের।

এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৩ টি নমুনা পরীক্ষা করে ২৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.