চট্টগ্রামে আইনশৃংখলার ক্রেকডাউন

0

সিটি নিউজঃ করোনভাইরাসে বিপর্যস্ত যখন সারাদেশ, তখন মানুষের মধ্যে মানবিক জাগরণ নেই। সমাজের একটি বিশাল অংশ বিভিন্নভাবে অপরাধে জড়িয়ে সমাজ ও রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করছে। দেশ ও দেশের বাহিরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

ঘুষ দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন, গুম ও অপহরণ, কিশোর গ্যাং এর ত্রাস, অর্থপাচার, মাদক, অস্ত্র ব্যবসা, ধর্ষণ, ও তুচ্ছ ঘটনায় খুনখারাপির মতো জগন্য ঘটনা ঘটছে। অপরাধের সাথে কিশোর, তরুন যুবকদের পাড়ায় মহল্লায় সংঘবদ্ধচক্র ঘটাচ্ছে খুনাখুনি।

এটা সমাজ ব্যবস্থার চরম অবক্ষয়ের কু-দৃষ্টান্ত ছাড়া আর কিছুই নয়। এই অবস্থার পরিবর্তণ প্রয়োজন। যে কোন ধরনের পারস্পরিক দ্বন্ধ-বিরোধের চেয়ে হত্যাকান্ড ঘটানো বিপজ্জনক। খুনের মতো চাঞ্চল্যকর ও নির্মম অপরাধ কোনভাবেই কাম্যনয়। সামাজিক ও পারিবারিক বন্ধন সুদৃঢ়করণ, গণসচেতনতা সৃষ্টি। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে হবে।

আইনশৃংখলা বাহিনীকেও এব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। চট্টগ্রাম মহানগরীতে চুরি, ছিনতাই, গুম, সন্ত্রাস ও মাদকের প্রসার সর্বত্র। এছাড়া কোন কোন এলাকায় আছে মদের মহাল।

চট্টগ্রাম মহানগরীতে ৪১টি ওয়ার্ডে ও ১৬ টি থানায় অপরাধীরা বিভিন্ন অপরাধ নিয়ে সক্রিয়। এদের বিরুদ্ধে পুলিশের কোন কার্যকর ভুমিকা নেই। যার কারনে আইনশৃংখলা পরিস্থিতি দিন দি হচ্ছে ক্রেকডাউন।

জু-সি/ ২৬.১২.২০

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.