এল এ শাখায় কর্মচারীদের জামাই ও শালারাও দালাল

0

সিটি নিউজঃ চট্টগ্রাম আদালত ভবনের এল এ শাখায় দুর্নীতিবাজ সার্ভেয়ার, কেরানী, চেইনম্যান ও দালালের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বরাবরে অভিযোগ করেছেন, বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া নিবাসী ব্যবসায়ী মো. হোসেন।

তিনি এ প্রতিবেদককে জানান, এল এ শাখায় লালু পাঞ্জু চক্রের কাছে মানুষ জিম্মি। কর্মকর্তা-কর্মচারীরা দালালদের সহযোগীতায় সিন্ডিকেট করে ক্ষতিগ্রস্থ লোকদের থেকে প্রতি নোটিশে ২শ থেকে ১হাজার টাকা নেওয়া হচ্ছে।

তিনি লিখিত অভিযোগে জানান, প্রভাবশালী দালালচক্র ক্ষতিগ্রস্থ লোকদের নিকট থেকে ১৫% করে কমিশন নেন এবং উক্ত কমিশন থেকে সার্ভেয়ারদের ১২% করে প্রদান করেন।

মো. হোসেন তাকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে তলব করলে তিনি আরো ভালভাবে উপস্থাপন করার সুযোগ পাবেন। মো. হোসেন জানান, এল এ শাখার কিছু পুরনো চেইনম্যান ও তাদের শালিকার জামাই ও শালাও রিলিফ শাখায় বসে মক্কেল খোঁজার ধান্ধা করে।

জু-সি/ ২৬-১২-২০

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.