মুজিববর্ষে ইডিইউ প্রকাশ করেছে ‘দ্য ইডিইউভিয়ান’ এর বিশেষ সংখ্যা

0

সিটি নিউজঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২০ হতে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময়কালকে সরকার ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।  জাতীয় এ উৎসব পালনের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত নিউজলেটার ‘দ্য ইডিইউভিয়ান’ এর বিশেষ সংখ্যা।

শতবর্ষী এ আয়োজনকে স্মরণীয় ও স্থায়ীত্ব প্রদানে ইডিইউর এ প্রয়াসকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।  ২৮ অক্টোবর সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়া ইডিইউর ১৩তম সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যগণ এ পত্রিকা প্রকাশে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।  তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

একইভাবে যুক্ত হন প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।  শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী করার লক্ষ্যে বাস্তবিক বিষয়াবলী পর্যালোচনাপূর্বক ব্যবস্থাগ্রহণ ও নতুন প্রযুক্তি গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা উত্থাপন করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর দিক থেকে বঙ্গবন্ধুর সামগ্রিক কর্মযজ্ঞকে মূলত একাডেমিক ও গবেষণামূলক দৃষ্টিকোণের আলোকে পর্যালোচনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এই বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এই বিশেষ সংখ্যাটি বঙ্গবন্ধুকে অনুধাবন ও নতুন আঙ্গিকে তাঁকে আবিস্কারের খোরাক যোগাবে এবং তার চেতনাকে লালনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা।

এতে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, শিক্ষা মন্ত্রণালয় মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. এমরান হোসেন, ইউজিসি মনোনীত প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুলতান আহমদ, ইডিইউর প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে স্কুল অব লিবারেল আর্টসের শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের ড. মো. রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.