সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানঃ ফেন্সিডিল ও কারসহ ১ জন আটক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ মোঃ আব্দুল সাত্তার নামে ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ আব্দুল সাত্তার (২৬) কে আটক করে।

র‌্যাবের মিডিয়া উইং জানায়, গ্রেফতারকৃত আসামী আব্দুল সাত্তারকে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো মতে নিজ হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনের সীটের সামনের ফাঁকা জায়গায় এবং পিছনের ব্যাক-ডালায় বস্তার ভিতর হতে ৪৮০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। তার ব্যবহৃত প্রাইভেটকার (চট্ট-মেট্রো-ক-১১-০৭৯৮) জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তার কুলিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাঙালমুড়ি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের পুত্র। তাকে সীতাকুণ্ড মডেল থানায় সস্তান্তর করা হয়েছে

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.