বাকলিয়ায় ট্রাক চাপায় মদ্রাসা ছাত্রের মৃত্যু

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া রাহাত্তারপুল ফ্লাইওভাবের মুখে ট্রাক উল্টে চাপা পড়ে ইমতিয়াজুল ইসলাম (১৬) নামে নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ ষোলশহর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে সাতকানিয়ার নজরুল ইসলামের ছেলে। তাদের বাসা বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘সাইকেল নিয়ে বাসায় ফেরার পথে বহদ্দারহাট ফ্লাইওভার থেকে নেমে আসা একটি উল্টে গেলে এতে ট্রাকের নিচে চাপা পড়ে এ কিশোরের মৃত্যু হয়। তার লাশ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এঘটনায় ট্রাকটি আটক করলে চালক পালিয়ে গেছে বলে জানান বাকলিয়া থানা পুলিশ।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.