বায়েজিদে নির্মাণাধীন ভবন ধসে ২ শ্রমিক আহত

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বায়েজিদ বালুচড়া এলাকায় ফোর এইচ গ্রুপের নির্মাণাধীন একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। আহত দুই নির্মাণ শ্রমিক হলেন- বরগুনা জেলার মাঠবাড়িয়া এলাকার আব্দুস সত্তারের ছেলে আবুল কালাম (৪০) এবং মো. সুমন (২৫)

তাদের দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, আহত দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, ফোরএইচ গ্রুপের নির্মাণাধীন ১ তলা ভবনের ছাদ সেন্টারিং ভেঙে ধসে পড়ে।  এতে কর্মরত দুইজন শ্রমিক গুরতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সিটি নিউজ/ডিটি

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.