চট্টগ্রাম অফিস : হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৩৭ বরণ ও ১৪৩৬ বিদায় অনুষ্ঠান আজ দুপুর ২টা থেকে নগরীর ডিসি হিলে (নজরুল স্কয়ারে) অনুষ্ঠিত হবে। হামদ, নাতে রাসূল (দ:), গজল, কাউয়ালি, মরমী, জারী ও পুঁথিপাঠ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক ও উজ্জীবনধর্মী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও শিল্পীবৃন্দ হিজরি নববর্ষ ১৪৩৭ কে বরণ করে নেবেন।
এতে উদ্বোধক থাকবেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম.এ.মতিন। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। মুখ্য আলোচক থাকবেন গবেষক এডভোকেট মেছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি থাকবেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী, রূপালী ব্যাংকের পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান, অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ, প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন।
