পুলিশের রেকার থেকে তেলের ভাউচার ছিঁড়ে পড়লো কলার আড়তে, শিশুসহ আহত ৪

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুলিশের নিজস্ব রেকার থেকে তেলের ভাউচার ছিঁড়ে কলার আড়তে ছিটকে পড়েছে। এতে বাজারের আসা পথচারী শিশুসহ ৪ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় কুমিরা বাজারে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় যমুনা পেট্রোলিয়াম কোম্পানির একটি তেলের ভাউচারের চাকা পাংচারের পর বিকল হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি করে। যানজট পরবর্তী বার আউলিয়া হাইওয়ে থানার একটি নিজস্ব রেকার এসে তেলের ভাইচারটি নিয়ে ফাঁড়ির দিকে রওনা হয়।

রেকারটি কুমিরা বাইপাস দিয়ে না গিয়ে বাজার দিয়ে যাওয়ার পথে বড় কুমিরা বাজার এলাকায় রেকার থেকে তেলের ভাইচারটি ছিঁড়ে ছিটকে পড়ে মানিকের কলার আড়তে ডুকে যায়। এতে বাজারের আসা পথচারী শিশুসহ চারজন গুরুতর আহত হয়।

আহতরা হলো কুমিরা বাজারের দুলাল চক্রবর্তীর স্ত্রী গোফা চক্রবর্তী(৩৫), শিশুকন্যা দিঘী চক্রবর্তী(৭),ঠাকুর প্রদ ঘোষের মেয়ে প্রিয়া দাশ ও জোড়ামতল এলাকার বদরুজ্জমার পুত্র মোঃ মনির উদ্দিন(৩৬)। আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তবে আহত মনির উদ্দিনের অবস্থা আশংকাজনত বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

কুমিরা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান,হঠাৎ তেলের ভাউচারটি এসে কলার আড়তে ডুকে পড়লে বাজারে আসা পথচারী শিশুসহ আহত হয়। আমরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়।

পুলিশ ঘটনার পর পর আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয় বলে সীতাকুণ্ড থানা অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান। তিনি বলেন,আহত পরবর্তী আমরা সবাইকে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.