জননেতা আখতারুজ্জামান চৌধুরী স্বাধীনতা পুরষ্কার প্রাপ্তিতে শোকরানা মাহফিল

0

সিটি নিউজ ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার’এ ভূষিত করে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আখতারুজ্জামান চৌধুরী বাবুকে শুধু নয় চট্টগ্রামের জনগণকে সম্মানিত করেছে।

১১ মার্চ বাদ আসর নগরীর কদম মোবারক শাহী জামে মসজিদে আয়োজিত শোকরানা মাহফিলে এ অভিমত প্রকাশ করা হয়। আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্তে জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মরণ কমিটি এ শোকরানা মাহফিলের আয়োজন করে।

মাহফিলে স্বাগত ভাষণে কমিটির সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান স্বাধীনতা পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে আখতারুজ্জামান চৌধুরী’র অবদানের স্বীকৃতিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা সম্মানিত হয়েছেন। কমিটির সদস্য সচিব সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কদম মোবারক শাহী জামে মসলিদের খতিব অধ্যক্ষ বদিউল আলম রেজভী। রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ মাহফিলে অংশগ্রহণ করেন। মাওলানা বদিউল আলম রেজভী পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.