হাটহাজারীতে ভেজাল ঘি সহ বিক্রেতা আটক

0

সিটি নিউজ : হাটহাজারী উপজেলায় ভেজাল ঘি বিক্রয় করার সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আড়াইটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে। এ সময় ভেজাল ঘি জব্দ ও শ্যামল কান্তি বিশ্বাস নামে একজন ব্যবসায়ীকে আড়ং এর নকল ঘি সহ হাতে নাতে আটক করা হয়।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, এ ঘটনা সম্পর্কে সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ব্র্যাকের হেড অব সেলস মেহেদী হাসান জানান, একটি অসাধু চক্র অনেকদিন থেকেই আড়ং ঘি নকল করে বিক্রি করে আসতেছিল।এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছে, সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং কোম্পানি সুনাম হারাচ্ছে ও ক্ষতিগ্রস্থ হচ্ছে।এমতাবস্থায় কোম্পানির অনুরোধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তারই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ং গেইট থেকে শ্যামল কান্তি বিশ্বাস নামে একজন অসাধু ব্যবসায়ীকে আড়ং নকল ঘি সহ হাতে নাতে আটক করা হয়।এমতাবস্থায় কোম্পানি, ব্যসবায়ীগণকে কোম্পানির নিয়োগকৃত প্রতিনিধি ও পরিবেশক ব্যতিত অন্যকোন ব্যক্তি থেকে আড়ং ঘি ক্রয় না করার জন্য অনুরোধ করেছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.