শান্তি-শান্তি নয় যুদ্ধ, বিতর্কে হই পরিশুদ্ধ’

0

সিটি নিউজঃ শান্তি-শান্তি নয় যুদ্ধ, বিতর্কে হই পরিশুদ্ধ’ স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের আয়োজনে শুরু হল মুজিববর্ষ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২১।

এ উপলক্ষে অদ্য ১৫ মার্চ সোমবার নগরীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।  আগামী ২০ মার্চ পর্যন্ত পাঁচদিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় নগরীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার)।  অনুষ্ঠানটির সম্পাদনায় কারিগরি সহযোগিতা করছে দৃষ্টি চট্টগ্রাম। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ্ব মোঃ ইয়াকুব স্বত্বাধিকারী ইউসুফ শিপিং লাইনস।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, নিতাই কুমার ভট্টাচার্য, জেনারেল ম্যানেজার, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম, ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.