সিটি নিউজঃ নগরীর কোতোয়ালী থানাধীন কে. সি. দে রোডে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবৈধ দখল উচ্ছেদ করেছে। নালা ও ফুটপাত অবৈধভাবে দখলে রেখে জনসাধারণের চলাচলে ও নালার নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি এবং স্বাভাবিক পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিল।
৫টি দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করে নালা ও ফুটপাতের জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।
আজ সোমবার (১৫ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী থানা পুলিশ, ৩০ আনসার ব্যাটালিয়ন সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
সিটি নিউজ/ডিটি
