শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিলো অপরিসীম মমতা-শেখ মহিউদ্দিন বাবু

0

সিটি নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নিউ টাইগারপাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আজ ১৭ মার্চ আলহাজ্ব নজির আহমেদ হাজারী ও হোসনে আরা ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রলীগ নেতা আকিব হাজারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা শেখ মহিউদ্দীন বাবু।

এসময় উপস্থিত ছিলেন নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারকেশ্বর নন্দী, সহকারী শিক্ষিকা ছালেহা বেগম, কাজী বিবি রহিমা, মু: ফখরুল করিম মোগল, ফারহানা আরেফীন, লুৎফুন নাহার, কোহিনুর আক্তার, ওয়ার্ড যুবলীগ নেতা পুজন লোধ, মো: বাপ্পী, ছাত্রলীগ নেতা আরমান হোসেন, মহিউদ্দীন মাহমুদ, রাকিবুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, আয়াজ আমিন, আবু বোরহান প্রমুখ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.