বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি জাগ্রত ইতিহাস-আমজাদ হোসেন হাজারী

0

সিটি নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাকাএভ ও চকাএভ এর উদ্যোগে সংগঠন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাস্টমস হাউজের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কাস্টমস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি জাগ্রত ইতিহাস। একটি স্বাধীন জাতিস্বত্ত্বার অপরিমেয় অহংকার, বর্ণিল ঐশ্বর্য। বঙ্গবন্ধু, বাঙালি এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। বাংলাদেশের অস্তিত্বস্পর্শী অমর নাম। ন্যায়, সত্য, কল্যাণ এবং আত্মমুক্তির পক্ষে স্বোচ্ছার উদার হৃদয় মহান মানুষ। দু:সময় হতাশা সব বাধার দেওয়াল ভেঙ্গে দীর্ঘ পরাজিত শোষিত বঞ্চিত জাতিকে স্বাধীনতার সূর্যস্নানে স্নাত করিয়েছেন। তাই তো প্রজন্ম থেকে প্রজন্ম উচ্চারিত হয় ত্যাগের উজ্জ্বল মহিমায় সিক্ত একটি নাম-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এতে আরো আরো বক্তব্য রাখেন বাকাএভ প্রতিনিধি এ এম নাহিদ হোসেন, রাসেল মাহমুদ জুয়েল, চকাএভ এর যুগ্ম সাধারণ সম্পাদক তাকমিম হাসান, চকাএভ নেতা আবু রাসেল আজাদ, মো: আল আমিন, টুয়েন্টিফোর নিউজ বুলেটিন ডট কমের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন বাবু প্রমুখ।

সিটি নিউজ/এসআরএস

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.