নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই সত্য-মিথ্যা, হক ও বাতিলের দ্বন্ধ। বর্তমান বিশ্ব মুসলিম জাহান এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে ইহুদি নাসারা আর অন্যদিকে খোদাভীতি ইসলামকে শক্ত হাতে ধরার নবী প্রেমি দল। আর কিছু ইসলামের লেবাসধারী মুসলিম নামে নবীদ্রোহী, অলিদ্রোহী এবং জিহাদের নামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি করে শান্তির ইসলাম সমর্থন করে না। বোমা মেরে ও হামলা করে ইসলাম প্রতিষ্ঠিত করার কাজকে বিশ্বব্যাপি শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করেছে। এই লেবাসধারী ইসলাম ও এজিদ বাহিনীকে সমর্থনকারীরা প্রকৃত পক্ষে নবী প্রেমিক সুন্নিয়ত পন্থি দলে নেই। ইসলাম এদের কোনমতেই সমর্থন করে না।
বায়তুল হামিদ জামে মসজিদঃ ইপিজেড কলসিদিঘীরোড পূর্বপাড়স্থ বায়তুল হামিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ১০দিন ব্যাপি শাহাদাতে কারবালা মাহফিল ১০ মহরম শনিবার রাত্র ৮টায় সম্পন্ন হয়েছে। মাহফিলের প্রথম দিবসে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী লেখক আল হাজ্ব মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাফর আলী মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল কবির রেজভী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা সদস্য হাজী কামাল উদ্দিন। কারবালা মাহফিল হযরত ইমাম হোসাইন এবং নবীজীর ভবিষ্যত বাণী নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা সভার পরিচালনা করেন মোহাম্মদ একরামুল হাসান(মনির)। এতে আরো বক্তব্য রাখেন হাজী মোঃ মহিউদ্দিন, মোঃ মহসিন, মোঃ ইকবাল, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। মাহফিলে দ্বিতীয় দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা তৈয়্যবিয়া ইসলামিয়ার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিবুর রহমান আল কাদেরি।
সূর্যের আলোঃ শাহাদাতে কারবালা স্মরনে ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ্পাড়া (হাসপাতাল গেইট) এলাকায় এক আজিমুশান নূরানী মাহফিল আয়োজন করে। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক বক্তা মাওলানা আবু রেজা মুহাম্মদ ওমাইর রেজভী। বিশেষ বক্তা ছিলেন সিমেন্ট ক্রসিং জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম খান, মাওলানা মফিজুল হক প্রমুখ। বৃহস্পতিবার রাতে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শাহাদাতে কারবালা মাহফিলের প্রথম দিবস সমাপ্ত হয়।
এ ছাড়া হক সাহেব জামে মসজিদে মাওলানা ইলিয়াসের সভাপতিত্বে, সুলতান আহম্মদ জামে মসজিদে মুয়াজ্জেম আবু নাসিরের পরিচালনায় দোয়া মাহফিল এবং নারিকেল তলায় আলী নেওয়াজ মুহাম্মদ (নেওয়াজ) দরবারের উদ্যোগে শাহাদাতে কারবালার মাহফিলের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১০দিন ব্যাপি শোহদায়ে কারবালা মাহফিলে সমাপনি দিবসে শনিবার কলসিদিঘী আব্দুল হামিদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলা আনোয়ারী তার সমাপনি বক্তব্যের মাধ্যমে এবং বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে হোসাইনী আশুরার তাৎপর্য আলোচনা করে মাহফিল সমাপ্ত হয়।
