বিত্তবানের ধনে গরীবের হক রয়েছে: মেয়র নাছির

0

প্রেস বিজ্ঞপ্তি : ‘আল্লাহর নির্দেশনা মোতাবেক সমাজের ধনীদের ধনে গরীব, দুঃখী মেহনতি মানুষের হক বা অধিকার রয়েছে’ পবিত্র আশুরা উপলক্ষে পাঁচলাইশ থানা সংলগ্ন ইউনুচ এন্ড ব্রাদার্স প্রাঙ্গণে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড এর উদ্যোগে দুস্থঃ গরিব দুঃখীদের মাঝে ভোগ্য পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।

তিনি বলেন, আল্লাহতা’লা তার সকল বান্দাদের মধ্যে নিয়ামত অনুযায়ী সম্পদের বন্টন করেছেন। সমাজের সকল মানুষ যাতে সমান অধিকার, মর্যাদা নিয়ে বেঁচে থাকে সেজন্য পবিত্র কোরান শরীফে তার নিদিষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন। কেউ যাতে নির্মম, অমানবিক ভাবে জীবন যাপন না করে সে জন্য তিনি সমাজের বিত্তবান শ্রেণিকে যাকাত প্রদানের নির্দেশনা দিয়েছেন।

আল্লাহর নির্দেশনা মোতাবেক সমাজের ধনীদের ধনে গরীব, দুঃখী মেহনতি মানুষের হক বা অধিকার রয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে সিভিও পেট্রোক্যামিকেল কর্তৃপক্ষের এই ভোগ্য পণ্য বিতরণ পরম করুণাময়ের নির্দেশনা পালনেরই একটি অংশ। আমাদের মধ্যে যারা সমাজের বিত্তবান শ্রেণি তাদেরকে আল্লাহর নির্দেশ মতে দরিদ্রদের সাথে সমব্যথী হওয়া, তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করা ঈমানি দায়িত্ব।

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড এর পরিচালক এমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৩নং সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর মিসেস জেসমিন আরা জেসি, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ উপদেষ্টা কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চান্দগাঁও থানা আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ ইছা, সিভিও পেট্রোক্যামিকেল ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হাবিবুল্লাহ, পরিচালক মহসিন সাকী, মোহাম্মদ আমিন, মো. মুর্তজা আলী, নির্বাহী পরিচালক আহমেদুল হক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, আওয়ামীলীগ নেতা শাহজাহান সুফী, আবুল হাশেম সোবহান প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.