বিকেলের নাস্তায় ডিম রোল

0

রান্নাঘর, জেসমিন আক্তার :: আজকাল অনেক রেস্তরাঁ কিংবা স্ট্রিট ফুড শপে মেলে দারুণ মজার খাবার। তবুও যেন ঘরের রান্নায় সেরা। ঘরের রান্নায় মেহমান থেকে শুরু করে বাচ্চা-কাচ্চারা পর্যন্ত সবাই বেশ খুশি। তাই বিকেলের নাস্তা নির্বাচনের তালিকায় রাখতে পারেন আপনার পছন্দের মজার ডিম রোল। এটা সহজেই তৈরি করা যায় এবং স্বাস্থ্যকর। তাহলে জেনে নিন কীভাবে তৈরী করা যায়…

উপকরণ :>>
১. ৪টি ডিম
২. ২টি ময়দায় তৈরি রুটি
৩. ১টি মাঝারি সাইজের শশা, পাতলা চিকন করে কেটে নিতে হবে
৪. ১টি মাঝারি সাইজের গাজর, পাতলা চিকন করে কেটে নিতে হবে
৫. ১টি মাঝারি সাইজের পিঁয়াজ, কেটে নিতে হবে
৬. ১ চা চামচ মরিচের গুড়া
৭. ১ চা চামচ চাট মসল্লা
৮. তেল ও
৯. ১ চা চামচ রেড চিলি সস

তৈরির নিয়ম :>>
১ম ধাপ : একটি বাটিতে চারটি ডিম ভেঙ্গে নিতে হবে। এবার পরিমাণ মত লবণ মিশেয়ে ডিমগুলো ভালোভাবে ফেটাতে হবে।
২য় ধাপ : ময়দার রুটি ফ্রাইপেনে দিয়ে হালকা গরম করে নিতে হবে।
৩য় ধাপ : গরম করা রুটির চারপাশে ভোজ্য তেল ছড়িয়ে দিয়ে রুটির উপরে ফেটানো ডিমের অর্ধেকটা দিয়ে দিবেন। এবার ডিম ভালো করে রুটির সঙ্গে শুকিয়ে গেলে উপরে কাটা গাজর, শশা, পিঁয়াজ, এক চিমটি মরিচের গুড়া, চাট মশল্লা, লবণ দিয়ে ফ্রাইপেন থেকে নামিয়ে নিবেন।
৪র্থ ধাপ : এবার রুটির উপর রেড চিলি সস দিয়ে রোলের মত পেঁচিয়ে নিন।

ব্যাস হয়ে গেল আপনার ডিম রোল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.