সজল চক্রবর্ত্তী : ২০০১ সালে তৎকালীন সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী চালু করেছিলেন আরবান স্বাস্থ্য কেন্দ্র। ৪১টি ওয়ার্ডে অসহায় ও গরীব রোগীদের সেবা দেওয়া স্বাস্থ্যকেন্দ্র গুলো বর্তমানে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ও পুর্ব মাদারবাড়ি ওয়ার্ডের দুটি স্বাস্থ্য কেন্দ্র জনবলের অভাবে বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। আগ্রাবাদ বেপারীপাড়ার এম.এ সালাম স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হওয়ার পথে। এক সময় এখানে ম্যাড়িকেল অফিসার, নার্স সহ ১৪ জন কর্মকর্তা কর্মচারী থাকলেও বর্তমানে একজন ফার্মাসিষ্ট ছাড়া এখানে আর কেউ নেই। রোগীর ঔষধ নির্ধারন থেকে শুরু করে ওয়ার্ড বয় পর্যন্ত সব একাই করছেন ফার্মাসিষ্ট প্রবীর চৌধুরী।
এ বিভাগের আরও খবর
