১৭/১১/২০১৫ জুবায়ের সিদ্দিকী : সীতাকুন্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্তমানে সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এমপি দিদারুল আলম ও উপজেলা চেয়ারম্যান অনুসারী দুটি গ্রুপ রয়েছে সক্রিয়। সভায় দুটি গ্রুপের মধ্যে তর্কযুদ্ধ ও অশ্লিল ভাষায় বাক্য বিনিময় হয়। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ সালামের উপস্থিতিতে ২টি গ্রুপের হাতাহাতি চলে অনেক সময় ধরে। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং নেতাকর্মীদের শান্ত করা হয়।
