সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

0

 গোলাম সরওয়ার  :      চট্টগ্রাম ও ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ পিটিশনের রায়কে কেন্দ্র করে এ পদক্ষেপ নেয়া হয়।

মঙ্গলবার বিকেল থেকেই ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেড়েছে পুলিশের টহল গাড়ির সংখ্যাও।

এদিন বিকেলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। এরই মধ্যে আগামীকাল বুধবার মুজাহিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরো । বিকেলের পর থেকে সারাদেশজুড়েই বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি  কূটনৈতিক এলাকাকে ঘিরে শক্ত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর গুলশানের কূটনীতিক এলাকা ব্যপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাস্তায় অতিরিক্ত পুলিশ ও চেকপোস্টে পুলিশের কড়া উপস্থিতি দেখা গেছে। নতুন বাজার দিয়ে গুলশানে প্রবেশের সামনে যুক্তরাষ্ট্র দূতাবাস কেন্দ্রিক চেকপোস্টে পুলিশ সতর্কবস্থায় দায়িত্বপালন করছে। এছাড়াও বিভিন্ন দেশের দূতাবাসের সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ। তারা অনগার্ড দায়িত্বপালন করে যাচ্ছেন।

সার্বিক বিষয়ে কথা হয় ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামের সঙ্গে। তিনি  বলেন, ‘রায়কে কেন্দ্র করে যে কোনো নাশকতা রোধে সতর্কবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ এলাকা ভেদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.