চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত ১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
তারা ভোররাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে দে লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি। তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ৩ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
