রায় কার্যকরে গণজাগরণ মঞ্চের উল্লাস, মিষ্টি বিতরণ

0

সিটিনিউজবিডি :: মানবতাবিরোধী অপরাধে দায়ে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরে খুশিতে আত্মহারা গণজাগরণ মঞ্চ।

ফাঁসি কার্যকরের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে শাহবাগে অবস্থানরত গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মঞ্চের কর্মীরা উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন। তারা বিজয়সূচক স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে এই ফাঁসি জাতির জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।3864eac15b7820c50c1c60165cb1fc74-7

তিনি বলেন, এ দুই শীর্ষ রাজাকারের ফাঁসিতে দেশের ১৬ কোটি মানুষের বিজয় অর্জিত হয়েছে। আমরা আশা করব, সরকার খুব দ্রুত এ যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামকেও নিষিদ্ধ করবে। একইসঙ্গে বাকি সব যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.