বিফ নাগেট রেসিপি

0

আজকের রান্নাঘর::

যা যা লাগবে:>>
গরুর মাংসের কিমা ২ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১/২ টেবিল চামচ, জিরা ও ধনিয়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ , সয়াসস ১ টেবিল-চামচ, লালমরিচ গুঁড়া ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার আধা কাপ, ডিম ২টি, ময়দা – ১/২ কাপ, লবণ স্বাদমতো, টেস্টিং সল্ট ১ চা চামচ , লেবুর রস ১ টেবিল-চামচ, বিস্কুটের গুঁড়া ১ কাপ, তেল ভাজার জন্য,

তৈরীর নিয়ম :>>
মাংসের কিমা, পেঁয়াজ, আদা, গোলমরিচ, সয়াসস, লবণ, ১টি ডিম, লেবুর রস, লালমরিচ ও গোলমরিচ গুঁড়া, ১ টেবিল-চামচ তেল, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিন। – স্টিলের পাত্রে তেল লাগিয়ে মাখানো মাংস ১ ইঞ্চি পরিমাণ পুরু করে হাত দিয়ে চেপে চেপে দিন। – স্টিমারে অথবা ফুটন্ত পানির হাঁড়ির ওপরে ডিশ রেখে ঢাকনা দিয়ে ঢেকে ২৫-৩০ মিনিট স্টিমে রাখতে হবে। – মাংস কাটার মতো শক্ত হলে চুলা থেকে নামিয়ে পছন্দমতো ডিজাইন করে কাটতে হবে। – ১ টি ডি্মের সাদা অংশ ফেটিয়ে নিন । -নাগেটস ময়দায় গড়িয়ে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবোতেলে সোনালি রং করে ভেজে নিন।

বিকেলের নাশতায় ড্রিংক্স এর সাথে সস দিয়ে বিফ নাগেট পরিবেশন করুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.