বিনোদন ডেস্ক :: ভারতে অসহিষ্ণুতা ইস্যু নিয়ে কিছুদিন যাবত অনেকই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন। গত কয়েকদিন ধরে যেমন বলিউডের আমির খানকে এই ইস্যু নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। অসহিষ্ণুতা ইস্যুতে দেশ ছাড়তে চান এমন মন্তব্য করে আমির একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন।
তবে আমিরের পর এবার অসহিষ্ণুতা ইস্যু নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী এ আর রহমান। শুধু তাই নয় কাল ফের সেই প্রসঙ্গে টেনেই আমিরের পাশে দাঁড়িয়ে সওয়াল করেন অস্কারজয়ী রহমান। এর আগেই টুইটে অভিনেতার বক্তব্যে তার সহমত জানান তিনি।
রহমানের দাবি ভারতের মাটিতে অসহিষ্ণুতার শিকার হয়েছেন তিনিও। চলতি বছরেই ইরানি ছবি মোহম্মদ, মেসেঞ্জার অফ গড ছবিতে সুর দেওয়ায় রহমানের বিরুদ্ধে ফতোয়া জারি করে মুম্বাইয়ের একটি মুসলিম মৌলবাদ সংগঠন।
সংগঠনের নেতাদের অভিযোগ ছিল ছবিটির নামে নবীকে যথেষ্ট সম্মান দেখানো হয় নি। সেসময়ে শেষ মুহুর্তে
সুরসম্রাটের বেশ একাধিক কনসার্ট বাতিল করে মুম্বাই ও উত্তরপ্রদেশ সরকার। তবে রাজ্য প্রশাসনের তরফে তখনই জানানো হয়েছিল যে অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। ফতোয়া বিতর্কের জেরে রহমানকে ঘর ওয়াপাসির পরামর্শও দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদও।
